ইন্টারনেট
ADS

আয়েসী ভাব ছেড়ে সবাই সর্তক হোন: প্রধানমন্ত্রী

28 October 2021, 8:59:49

দেখা যাচ্ছে যখনই শীতকাল আসছে, পৃথিবীর সব দেশে আবারও কিন্তু করোনাভাইরাস দেখা দিচ্ছে। এমনকি ইউএসএ, ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যে এর প্রার্দুভাব কিছুটা দেখা যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বলে সর্তক বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কথাও উল্লেখ করে আয়েসী ভাব ছেড়ে দেশবাসীকে আবারও সর্তক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অসর্তক হলে দেশে আবারও করোনা পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন দেখা যাচ্ছে করোনা নাই, সবার মধ্যে একটু আয়েসী ভাব এসে গেছে। এখন সময় এসেছে আবার সর্তকতা অবলম্বন করার। আর সর্তকতা অবলম্বন করতে পারলে ইনশাল্লাহ এই প্রার্দুভাব আমাদের বাংলাদেশকে আক্রান্ত করতে পারবে না। ’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: