- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
৫-১১ বয়সিদের শরীরে ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর
করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর টিকাগুলোর মধ্যে অন্যতম ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকাটি। যা ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ওপর পরীক্ষামূলক প্রয়োগে ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকার বলে দাবি করছেন গবেষকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শিশুদের শরীরে এ টিকা প্রয়োগের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে ইতিমধ্যে আবেদন করেছে ফাইজার। এ বিষয়ে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে এফডিএ।
এক বিবৃতিতে ফাইজার জানায়, পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেওয়া যেসব শিশুকে প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের ১৬ জন করোনায় আক্রান্ত হয়। আর যেসব শিশু টিকা নিয়েছিল, তাদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।
পরীক্ষামূলক প্রয়োগে মোট ২ হাজার ২৬৮ শিশু অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে প্লাসিবো গ্রহণকারীর দ্বিগুণ সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়। করোনার উপসর্গ ছিল এমন শিশুদের দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত এক সপ্তাহ পর তাদের শরীরে ৯০ দশমিক ৭ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: