- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ
করোনাভাইরাসের টিকা বাংলাদেশ নতুন করে ৮৯ লাখ ডোজ বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ ৪ মাসে পাওয়া যাবে। আশা করা যায়, এই সময়ের মধ্যে আমরা আরও টিকা পাব।
যুক্তরাষ্ট্র সফররত শাহরিয়ার আলম লিখেছেন, কোভ্যাক্স–সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি।
কোভ্যাক্স–সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ। একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন। বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: