ইন্টারনেট
হোম / Breaking News, জাতীয় / বিস্তারিত
ADS

করোনায় আরও ৫১ জনের মৃত্যু

12 September 2021, 5:28:10

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৫১ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০হাজার ৩৯৩ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: