- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
ভারত থেকে টিকা প্রাপ্তির বাধা কাটবে অক্টোবরে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি। তবে এ বছর অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা কেটে যেতে পারে।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি একথা বলেন।।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভারতের পরারাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে তারা যেটি আশা করেছিলেন, সে অনুযায়ী হয়নি। এ বছরের শেষ দিকে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোরের দিকে টিকা উৎপাদন আরো জোরদার হবে। যেটা তারা আশা করছিলেন, সে অনুযায়ী উৎপাদন করতে পারেননি।
তিনি বলেন, টিকার ম্যাটেরিয়াল বিদেশে থেকে আসে, সেগুলো না আসার কারণে তারা টিকা উৎপাদনে যেতে পারছে না। আশা করি এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। তখন আমাদের সাথে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করার সম্ভব হবে।
তিনি আরো বলেন, গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে তার বৈঠক হয়েছে।
সফরে ভারতের রাষ্ট্রায়াত্ত টেলিভিশন দূরদর্শনে একটি সাক্ষাৎকার দেন বলে জানান হাছান মাহমুদ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: