- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২২ মার্চ) সকালে পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তার সম্পাদনায় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: