- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- দাম কমল জেট ফুয়েলের
বঙ্গবন্ধু খুনি মোশতাকের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত। জালিয়াতি করে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রিসহ নানা ধরনের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বুধবার বিকেলে কুমিল্লার ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বর্তমানে কানাডা প্রবাসী ইশতিয়াককে গ্রেপ্তার করতে আদালত দাউদকান্দি থানা-পুলিশকে নির্দেশ দিয়েছে।
সম্পত্তির ন্যায্য হিস্যা পেতে খন্দকার মোশতাক আহমেদের বাবা কবির উদ্দিনের ওয়ারিশ খন্দকার জাবির আহাম্মেদ সারোয়ার গত বছরের শেষের দিকে আদালতে একটি মামলা দায়ের করেন। এতে মোশতাকের ছেলে ইশতিয়াক, নাতি ইফতেখার আহমেদ শাদসহ অভিযুক্ত কেয়ারটেকার নিজামুদ্দিনকে আসামি করা হয়।
এ বিষয়ে দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা যতটুকু জানি মামলায় অভিযুক্ত আসামি খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বিদেশে পালাতক আছেন। তারপরেও গ্রেপ্তারি পরোয়ানার কপি হাতে পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: