ভ্যাকসিন চুরিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বাস্থ্যের ডিজি
রাজধানীসহ বিভিন্ন স্থানে করোনার ভ্যাকসিন বিক্রি প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনার ভ্যাকসিন চুরির ঘটনা তদন্ত হচ্ছে। এসবের সঙ্গে অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার ভ্যাকসিন দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।
খুরশীদ আলম বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তদন্তও চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা যাচাই করে দেখতে চাই আমাদের অধিদপ্তর বা যারা টিকা দিয়েছে তাদের কেউ এসবের সঙ্গে জড়িত কিনা। প্রমাণ পেলে আমরা আইনের পথেই হাঁটব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: