দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৩২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে এই সময় নতুন করে ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।
আজ মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২৯ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৩০৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৩ জন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তিকৃত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৬৬ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (১৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন পাঁচ হাজার ৫১০ জন রোগী।
এর আগে সোমবার (১৬ আগস্ট) সারাদেশে ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া রোববার ১৯৮ জন, শনিবার ২৫৭ জন, শুক্রবার ২১১ জন, বৃহস্পতিবার ২৪২ জন, বুধবার ২১৩ জন, মঙ্গলবার ২২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: