- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
ফের পদ্মা সেতুর পিলারে সাথে ফেরি ধাক্কা
মাদারীপুরের বাংরাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া অভিমুখী পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগার লেগেছে। সোমবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ফেরি ও পিলারের সাথে ধাক্কা লাগায় একটি ট্রাক ছিটকে পরেছে দুটি প্রাইভেট কারের উপর। এ পর্যন্ত পদ্ম সেতুর ১০ নম্বর পিলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এর আগে, গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
ঘটনা তদন্তে ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানির সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে। ফেরি বা অন্য কোনো জলযানের সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে পদ্মা সেতুর পিলারগুলো রাবার দিয়ে মোড়ানোর পরামর্শও দিয়েছে ওই কমিটি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: