- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা টাকা দামের একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন।
এ উপলক্ষে আজ সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় এবং জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালনকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।
জাতির পিতার যুদ্ধবিধ্বস্থ দেশ পুনর্গঠনকালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চনাটকের পাশাপাশি তিনি শিল্পী বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্পীগোষ্ঠী। এছাড়া, তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা।
জাতির পিতার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে মাত্র ২৬ বছর বয়সে ঘাতকদের নির্মম বুলেটে শাহাদৎবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: