- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
ঢামেকের করোনার আইসিইউ ইউনিটে আগুন, তিনজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে আগুন লেগেলে। অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৭৫)। আব্দুল্লাহ আল মাহমুদ ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।
তিনি জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
আজ সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্মকর্তা জিয়া রহমান গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়েছে। তবে আইসিইউতে থাকা দু’জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: