- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
বিধিনিষেধ শিথিলের হলেও বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র-জনসমাবেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিল থাকলেও পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে হবে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান পরিহার করতে হবে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একপত্রের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
চিটিতে বলা হয়, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (যেমন : বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান) পরিহার করতে হবে।
১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের লকডাউন জারি করা হয়েছে। এ সময় সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিল্প কলকারখানাও বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, লকডাউনে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। শপিং মল ও দোকান পাট বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: