- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
জলবায়ু-করোনায় বিশ্বনেতাদের কাছে আরও তহবিলের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তন এবং চলমান করোনা মহামারির প্রভাব মোকাবেলায় আরও তহবিল সরবরাহ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবন থেকে ‘প্রথম জলবায়ু ঝুকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন’ এর উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কোভিড -১৯ মহামারি মোকাবেলায় প্রযুক্তি স্থানান্তর এবং অতিরিক্ত তহবিলের ব্যবস্থা করা উচিত। আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নত দেশগুলিকে তাদের ঐতিহাসিক দায়িত্ব এবং নৈতিক এবং আইনি বাধ্যবাধকতা পালন করা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, সিভিএফ-ভি টুয়েন্টি গ্রুপের ৪৮ সদস্য রাষ্ট্রের মাধ্যমে বৈশ্বিক নিঃস্মরণের মাত্র ৫ শতাংশ নির্গত হয়, কিন্তু তারাই এই মনুষ্য সৃষ্ট দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
করোনা মহামারি পরিস্থিতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তারওপর লাখ লাখ মানুষের জীবন-জীবিকাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে চলমান কোভিড-১৯ মহামারি নতুন করে মানুষের জীবনে দুঃখ কষ্ট যোগ করেছে। চলমান ও ভবিষ্যতের সংকট মোকাবেলায় আমাদের অবশ্যই ঐক্য গড়ে তুলতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে।
সম্মেলনে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব রাখেন।
প্রথম প্রস্তাবে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে প্রতিটি দেশকে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অনুসরণ করতে হবে।
দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, উন্নত দেশগুলির উচিত সিভিএফ-ভি ২০ দেশের সবুজ পুনরুদ্ধারের সুবিধার্থে এবং মূলধনের ব্যয় হ্রাস করার জন্য এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য নিবেদিত সমর্থন করা।
তৃতীয়ত প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, তহবিলের প্রবাহ অবশ্যই অনুমানযোগ্য, ভারসাম্যপূর্ণ, উদ্ভাবনী এবং বর্ধনশীল হতে হবে।
চতুর্থ প্রস্তাবে শেখ হাসিনা জলবায়ুর ক্ষতির মোকাবেলায় উন্নত দেশগুলোর সঙ্গে ক্ষতিগ্রস্থ দেশগুলোর সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমানোর আহ্বান জানান।
ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সক্রিয় ভাবে আমাদের ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ এর মতো ‘ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ গ্রহণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে বাংলাদেশ প্রথম অর্থমন্ত্রীদের জন্য এই সম্মেলনের আয়োজন করেছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: