- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস’
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার দিলো চীন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে চীন।
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ ম্যুরাল তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে এক লাখ ডোজ করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি চীনা প্রেসিডেন্ট সি জিনপিং- এর শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল দেওয়ার জন্য চীনা দূতাবাসের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: