- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
প্রধানমন্ত্রীকে শিশুর জিজ্ঞাসা, তুমি কেমন আছো?
দীর্ঘদিন সফল চিকিৎসায় জোড়া মাথা আলাদা হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি গেল পাবনার দুই বোন রাবেয়া-রোকেয়া। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাবেয়া-রোকেয়ার গৃহে প্রত্যাবর্তন অনুষ্ঠানে রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় রাবেয়া-রোকেয়ার সঙ্গে কুশল বিনিময় করেন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী রাবেয়া-রোকেয়াকে জিজ্ঞাসা করেন কেমন আছো? এ সময় দুই বোনের একজন জবাব দেয় ভালো। সঙ্গে সঙ্গে একজন প্রধানমন্ত্রীকে পাল্টা জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? প্রধানমন্ত্রীকে একটি শিশুর এমন সাবলীল জিজ্ঞাসায় অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন।
প্রধানমন্ত্রী জবাব দেন, ভালো। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, বাড়ি ফিরতে পেরে খুশি? এ সময় মাথা নেড়ে খুশির কথা জানায় শিশুটি।
২০১৯ সালের ১ আগস্ট বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক মাইলফলক। এ দিনেই সিএমএইচ ঢাকায় জোড়া মাথা পৃথকীকরণের জটিল অপারেশনটি শুরু হয়।
হাঙ্গেরি সরকারের সহযোগিতায় ‘একশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন’-এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ ও হাঙ্গেরিতে ছোট-বড় ৪৮টি অপারেশন সম্পন্ন হয়।
পরবর্তীতে শিশু দু’টিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই অপারেশনের সবচেয়ে জটিল অংশ যমজ-মস্তিস্ক আলাদাকরণের কাজটি সিএমএইচ ঢাকায় সম্পন্ন করা হয়। এ ধরনের অপারেশন সারা বিশ্বেই বিরল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। অপারেশন পরবর্তী সাফল্যও বিশ্বে খুব বেশি নেই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: