- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- শালগম খাওয়ার উপকারিতা
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
জাল জামিননামা: আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ
জাল জামিননামা তৈরি করায় ঢাকা ও বগুড়ার দুই আইনজীবীসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পাশাপাশি ২৩ জুন জাল জামিননামা তৈরির অপরাধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির থাকতে বলা হয়েছে।
একটি সংঘর্ষের মামলায় বগুড়ার যুবলীগ নেতা মো. আমিনুল ইসলামসহ ৩০ আসামির জাল জামিননামা তৈরির ঘটনায় সিআইডির প্রতিবেদন আদালতে দাখিলের পর হাইকোর্ট এই আদেশ দেন।
আসামি চারজন হলেন, ঢাকা কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীব ও বগুড়া আদালতের আইনজীবী তানজীম আল মিসবাহ, কম্পিউটার অপারেটর মাসুদ রানা ও আইনজীবীর সহকারী মো. সোহাগ। এর মধ্যে সোহাগ গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: