ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত

8 April 2026, 5:27:56

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য সাময়িকভাবে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে এবং মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এখন থেকে কালো কোট ও গাউন পরার পরিবর্তে সাদা ফুলহাতা শার্ট, সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারবেন। এর সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে হবে। এ ক্ষেত্রে গাউন পরা আর বাধ্যতামূলক নয়।

একই সিদ্ধান্তের আওতায় আইনজীবীদের পোশাকের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এ নির্দেশনা মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: