সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
24 January 2026, 11:39:30
আইন ও বিচার বিভাগের উপসচিব মনজুর কাদের সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় মোতাবেক আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা ও দায়রা জজ) মনজুর কাদেরকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব পদে পদায়নের জন্য বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।
তাকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে ২৫ জানুয়ারি বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে কর্মস্থলে যোগদানের জন্য বলা হয় প্রজ্ঞাপনে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: