- রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, নিহত ১
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
- রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর ৫ উপায়
- আপাতত তেলের দাম বাড়াবে না সরকার
- ইরাকসহ ১৫ দেশে সতর্কতা, মার্কিন নাগরিকদের দ্রুত সরার নির্দেশ
- জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
- ইফতারে গ্যাস্ট্রিক দূর করে যেসব খাবার
- আজ আকাশে দেখা যাবে ব্লাড মুন: কখন, কীভাবে দেখবেন?
- ইফতারে বেলের শরবত শরীর চাঙা রাখে, রোগ নিরাময়েও সিদ্ধহস্ত
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শুনানি করে প্রসিকিউশন। সেদিন তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তাদের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীলনকশা তৈরি করেছিলেন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন জুনাইদ আহমেদ পলক।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় ৯ আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে।
এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও ৪ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিসহ ১৮ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: