- ইফতারে গ্যাস্ট্রিক দূর করে যেসব খাবার
- আজ আকাশে দেখা যাবে ব্লাড মুন: কখন, কীভাবে দেখবেন?
- রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর ৫ উপায়
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
- রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, নিহত ১
- ইরাকসহ ১৫ দেশে সতর্কতা, মার্কিন নাগরিকদের দ্রুত সরার নির্দেশ
- জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
- আপাতত তেলের দাম বাড়াবে না সরকার
- ইফতারে বেলের শরবত শরীর চাঙা রাখে, রোগ নিরাময়েও সিদ্ধহস্ত
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি
ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে।
ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি
বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক দপ্তরে নয়, বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায়বিচার করার সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত।
প্রধান বিচারপতি বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে আমাদের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা পেয়েছে প্রধান বিচারপতির হাত ধরে। তিনি বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি।
এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: