আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে
28 April 2024, 10:55:06
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে।
রবিবার সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইনজীবীদের এ তথ্য জানান।
আপিল বিভাগে বিচারক সংকটের কারণে দীর্ঘদিন ধরে একটি বেঞ্চে বিচারকাজ চলছিল। গত বুধবার তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। গত বৃহস্পতিবার আপিল বিভাগের নতুন তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বর্তমানে প্রধান বিচারপতিসহ ৮ জন বিচারপতি রয়েছেন আপিল বিভাগে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: