- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
পবিত্রতা রক্ষায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ
পবিত্রতা রক্ষায় আইনজীবী সমিতিভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সব ধরনের ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতিত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানার লাগানো থাকলে তা আগামী তিন দিনের মধ্যে অপসারণ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: