- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট
আগামী ২ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ঝালকাঠির নলছিটির নাগরিক তাইমুর খান বাপ্পির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। সোমবার এ রিট আবেদনের তথ্য নিশ্চিত করেন আইনজীবী। আইনজীবী জানান, রিট আবেদনকারী নিজেকে দেশের সচেতন নাগরিক হিসেবে রবিবার রিট আবেদনটি দাখিল করা হয়েছে।
রিট আবেদনে স্বাস্থ্য ও শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আগামী ২ এপ্রিল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্বারকলিপি প্রদান ও বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা পেছানোর কোনো ঘোষনা না আসায় রিট আবেদন করা হয়।
আইনজীবী জানান, কভিড-১৯ মহামারির সময়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ঈদের পর। এ অবস্থায় কোন বিবেচনায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো? এটি বৈষম্যমূলক। একারণে রিট আবেদন করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: