ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
বাঙালিদের খাবারের তালিকায় ভাজাপোড়া ছাড়া যেন অসম্পূর্ণ। উৎসব, দাওয়াত কিংবা পিকনিক যেখানেই যাওয়া হোক না কেন, তেল-মসলাযুক্ত খাবারের সমারোহ থাকবেই। তবে এমন খাবার খাওয়ার পরই অনেকের শরীরে দেখা দেয় অস্বস্তি, গ্যাস, বদহজম কিংবা ভারী লাগা অনুভূতি।
পুষ্টিবিদদের মতে, নিয়ম না মেনে বেশি ভাজাপোড়া খাওয়া ওবেসিটি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায়। তাহলে কি ভাজাপোড়া খাওয়া নিষেধ? মাঝে মধ্যে ভাজাপোড়া খাওয়া যেতেই পারে। আর সেজন্য মানতে হবে কিছু নিয়ম ও শর্ত।
১. হালকা গরম পানি পান করুন: ভাজাপোড়া খাওয়ার ৩০–৪০ মিনিট পর এক গ্লাস হালকা গরম পানি খেলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং তেল-মসলার ভার কমে।
২. গ্রিন টি খান: এক কাপ গ্রিন টি শরীরকে চাঙা রাখে এবং এতে থাকা ফ্ল্যাভোনয়েড হজমে সাহায্য করে।
৩. টক দই খান: ভারী খাবারের পর টক দই খেলে প্রোবায়োটিকের কারণে হজমের সমস্যা কমে যায়।
৪. খাওয়ার পরপরই ঘুমাবেন না: ভাজাপোড়া খাওয়ার পর ঘুমালে হজম ব্যাহত হয় ও অস্বস্তি বাড়ে।
৫. ঠাণ্ডা পানীয় বা আইসক্রিম এড়িয়ে চলুন: এসব খাবার হজমপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং পেট ফেঁপে যাওয়ার ঝুঁকি বাড়ায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: