- দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন গোবিন্দ
- সব পার্ক ও খেলার মাঠ হবে দখলমুক্ত: প্রধানমন্ত্রী
- টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
- এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
- ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
- সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
রক্তচাপ হঠাৎ কমে গেলে যেসব উপসর্গ দেখা দেয়
অনেকেই লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে হঠাৎ ব্লাড প্রেশার কমে যায়। হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপের সমস্যা নানা কারণে হতে পারে। বিশেষ করে দুশ্চিন্তা, গর্ভাবস্থা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, পানির ঘাটতি, রক্তাল্পতা, পুষ্টির অভাব, কম পরিমাণে লবণ খাওয়া ইত্যাদি কারণেও নিম্ন রক্তচাপ হতে পারে। যার ফলে দেখা দেয় বিভিন্ন শারীরিক সমস্যা। এক্ষেত্রে রোগী চোখে ঝাপসা দেখেন, মাথা ঘোরায় কিংবা অজ্ঞানও হয়ে যেতে পারেন। রক্তচাপ হঠাৎ কমে গেলে যেসব উপসর্গ দেখা দেয়:
ঝাপসা দৃষ্টি
রক্তচাপ কম থাকলে গোটা শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়। অনেকেই চোখে ঝাপসা দেখেন। চিকিৎসকেরা বলছেন, রক্তচাপ কমে গেলে চোখের স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়।
বমি বমি ভাব
রক্তচাপ কম থাকলে কারও গা গুলোয়, বমি বমি ভাবও লক্ষ করা যায়। রক্তের সরবরাহ ব্যাহত হলে কিংবা অক্সিজেনের ঘাটতি হলে এই ধরনের সমস্যা দেখা দিতেই পারে।
মাথা ঘোরা
রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মাথা ঘুরতে পারে। কোনও জায়গায় বসে থাকার পর উঠে দাঁড়াতে গেলে হঠাৎ মাথা হালকা লাগতে পারে। মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে সাময়িক ভাবে জ্ঞান হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে।
কাঁপুনি
অনেক ক্ষেত্রে গরমেও শীতের কাঁপুনি অনুভব করতে পারেন রক্তচাপ কমে গেলে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে পারে।
সূত্র: হেলথ ইন
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: