- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
ধমনীতে রক্ত জমাট বাধার লক্ষণ
কখনো আঘাত পেলে রক্ত জমাট বাধা স্বাভাবিক। রক্তপাত কমাতে বিষয়টি জরুরি হলেও জমাট বাধা রক্ত ফের রক্তে দ্রবীভূত না হলে যাবতীয় সমস্যা দেখা দিতে পারে। এর ফলাফলও হয় গুরুতর। করোনা মহামারির পর বেশ কটি গবেষণাতে এমন কিছু তথ্যই পাওয়া গেছে। অর্থাৎ ধমনীতে রক্ত জমাট বাধা বিপজ্জনক। তাই এর লক্ষণগুলো আগে থেকেই শনাক্ত করতে হবে। অনেকে হয়তো প্রথমে বুঝতেই পারেন না। তবে এমন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন:
ত্বকের রঙ বদল
হাত বা পায়ের ত্বকে কালশিটে বা লালচে দাগ দেখলে সাবধান হতেই হবে। রক্তনালির ক্ষতি হলে ত্বক বিবর্ণ হতে পারে।
ফোলা ভাব
ত্বকে হালকা গুটি মতো যদি জমাট বাঁধতে শুরু করে তবেও সাবধান হতে হবে। অ্যালার্জি কিনা তাও নিশ্চিত হয়ে নিন।
যন্ত্রণা
আচমকা বুকে তীব্র ব্যথা? অথবা বাম হাতে কেমন ব্যথা। এই যন্ত্রণা অনুভূত হলে দ্রুত ডাক্তারের কাছে চলে যান।
শ্বাসকষ্ট
এটি সবচেয়ে গুরুতর উপসর্গ। ফুসফুসে বা হার্টে রক্ত জমাট বাধার লক্ষণ হিসেবে এদের শনাক্ত করা হয়। শ্বাসকষ্ট, বুক ধড়ফর এসব সমস্যায় দ্রুত চিকিৎসকের কাছে যান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: