- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
ভাত না রুটি, জেনে নিন কোন খাবারে কত ক্যালোরি
ক্রমশ কি আপনার ওজন বেড়ে চলেছে? হাজার চেষ্টার পরও কি মোটা হয়ে যাচ্ছেন? কী করবেন, বুঝে উঠতে পারছেন না? কোন খাবার খাবেন আর কোনটা খাবেন না— বুঝতে পারছেন না কিছুতেই? জেনে নিন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা কোন খাবারে কত ক্যালোরি রয়েছে আর শরীরের চাহিদা অনুযায়ী বুঝেশুনে খান…
১) এক প্লেট ভাতে (অর্থাৎ, প্রায় ৮০ গ্রাম) প্রায় ২৭২ ক্যালোরি থাকে।
২) ২০ থেকে ২৫ গ্রাম আটায় তৈরি একটা রুটিতে থাকে প্রায় ৭০ ক্যালোরি। এ বার পাতে ক’টা রুটি খাচ্ছেন, সেই মতো হিসেব করে নিন কতটা ক্যালোরি শরীরে যাচ্ছে।
৩) এক কাপ দুধ চায়ে (অর্থাৎ, প্রায় ৩০ মিলিলিটার দুধ, ২ চামচ চিনি দিয়ে তৈরি এক কাপ দুধ চায়ে থাকে প্রায় ৩৭ ক্যালোরি। দুধ আর চিনির পরিমাণে তরতম্যে ক্যালোরি পরিমাণেও ফারাক ঘটে।
৪) ১০ গ্রাম ময়দা দিয়ে তৈরি ১টি মাঝারি মাপের লুচিতে থাকে প্রায় ১২৫ ক্যালোরি। এ বার পাতে ক’টা লুচি খাচ্ছেন, সেই মতো হিসেব করে নিন কতটা ক্যালোরি শরীরে যাচ্ছে।
৫) ঘি আর চিনি দিয়ে তৈরি ছোট এক বাটি সুজির হালুয়াতে থাকে প্রায় ৩৭৯ ক্যালোরি।
৬) আলুর পুর ভরা একটা মাঝারি মাপের শিঙাড়াতে থাকে প্রায় ১২৩ ক্যালোরি।
৭) মাঝারি মাপের একটা আলুর পরোটায় থাকে প্রায় ২১০ ক্যালোরি।
৮) মাঝারি মাপের এক বাটি ভুজিয়াতে থাকে প্রায় ৫৫০ থাকে ৬০০ ক্যালোরি।- জি ২৪ ঘন্টা
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: