- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
করোনায় মৃত্যু ৩০, শনাক্ত ৯০৫২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবই কমেছে। মৃত্যুর সংখ্যা অল্প কমলেও শনাক্তের সংখ্যা কমেছে আড়াই হাজারের বেশি। এছাড়া বেশ কয়েক দিন পর দৈনিক করোনা শনাক্ত দশ হাজারের নিচে নেমেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩০ জন। এর আগের দিন মারা গিয়েছিল ৩৩ জন। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে নয় হাজার ৫২ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জনের। সে হিসেবে দুই হাজার ৫৪৪ জন কম শনাক্ত হয়েছে আগের দিনের তুলনায়।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৪ জনের। মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২.৯৫ শনাক্ত।
মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, সিলেট বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী ও খুলনা বিভাগে দুইজন করে এবং বরিশালের একজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: