- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
আরও ৩৯৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
দেশে আরও ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে। আর মোট মৃত্যু ২৮ হাজার ৬২ জন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.১০ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ। তবে গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করেছে।
এখন দেশে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বৈশ্বিক এই মহামারি। তবে করোনার নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে তিনজনের শরীরে শনাক্ত হয়েছে। এটি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: