প্রাথমিকে আসছে কঠোর নীতিমালা: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় শিগগিরই কঠোর নীতিমালা আসছে। ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সব ধরনের প্রতিষ্ঠানকে নতুন নীতিমালার আওতায় আনা হবে বলে তিনি জানান।
রবিবার (১৪ জুন) বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির দায়িত্ব স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দুর্নীতি কমানো যায়।
ববি হাজ্জাজ জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সব স্কুলকে এক শিফটে (সিঙ্গেল শিফট) আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সরকারি প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে হবে যাতে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হয়।
তিনি আরও বলেন, কোনো শিক্ষক যেন যথাযথ প্রশিক্ষণ ছাড়া স্কুলে দায়িত্ব না পান—এ বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নের কথাও উল্লেখ করে তিনি জানান, কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও পরিবেশ এবং ব্যবস্থাপনা—এই চারটি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষ থেকে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে এবং ২০২৮ সালের কারিকুলামে এগুলো পুরোপুরি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: