ইন্টারনেট
হোম / শিক্ষা / বিস্তারিত
ADS

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

17 February 2026, 1:25:29

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আদালতের নির্দেশনায় কোনো উল্লেখ না থাকায় রমজানে এসব বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা বার্ষিক ছুটির তালিকা প্রণয়ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত তালিকায় রমজান ও ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে মোট ১৯ দিন বিদ্যালয় বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদিও এখনো তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজান, ঈদ ও অন্যান্য ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। শুক্র ও শনিবারসহ মোট ছুটি দাঁড়ায় ১৯ দিন।

এর বাইরে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কিছু বলা হয়নি জানিয়ে উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, ‌যতদূর জেনেছি, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে বলা হয়েছে। প্রাথমিকের কথা আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে অধিদপ্তর ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি রেখেছে। এটা থাকবে নাকি পরিবর্তন হবে, সেই সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: