শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল, কমল গ্রীষ্মের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীনসহ মোট ২০ দিনের ছুটি চলছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। এছাড়াও শুক্রবারের পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত স্কুল-কলেজ ছুটি থাকছে। দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৬ জুন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত।
ছুটি কমানোর পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো– শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। এছাড়া নতুন কারিকুলামে চলতি বছরে ঘাটতির পাশাপাশি অতি শীত ও অতি গরমে শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ দিনের মতো বন্ধের ক্ষতি পোষাতে হবে। সেকারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: