- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
এইচএসসির স্থগিত ৪ বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম চারটি বিষয়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে স্থগিত হওয়া আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১ অক্টোবর, ৩ অক্টোবর, ৫ অক্টোবর ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে আগের প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: