- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা বেঁধে দিল সরকার
কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম হলে এবং ১৮ বছরের বেশি হলে নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন হতে পারবে না বলে নিদের্শ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা মেনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আগামী ১ জুন থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে। চলতি বছর বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকের ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য অনলাইনে আপলোড করতে হবে। এসব বিষয় দেখাশোনা করবেন প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে গঠিত তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি। এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর তথ্যে ভুলত্রুটি হলে প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন। এছাড়া নির্ধারিত তারিখের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে তার দায় শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বর্তাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: