- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইচএসসি ও সমমানের ফলাফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে
আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করছি।’
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৪৫ জন। গত বছরের ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।
সম্প্রতি ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তারিখের যেকোনও দিন ফল প্রকাশের প্রস্তাব করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবের একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে। অনুমোদন মিললে উল্লেখিত যেকোনও তারিখ ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: