- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭
- পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
- দীর্ঘায়ু হতে চাইলে সকালে খালি পেটে আখরোট খান
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
একাদশে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। অনলাইন আবেদন শেষ হওয়ার কথা ছিল শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টায়। তবে সেই সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে। ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা নিয়ে বুয়েটের সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে একাদশে ভর্তির আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ লাখ ১৯ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। একজন শিক্ষার্থী যেহেতু সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারে, সেই হিসেবে এখন পর্যন্ত তারা সাড়ে ৮২ লাখ ৯৩ হাজার ৩১৩টি আবেদন করেছে।
সভার সিদ্ধান্তের বিষয়ে আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এসএসসিতে এবার ২০ লাখ ৯৬ হাজার শিক্ষার্থী পাস করেছে। সেখানে এখন পর্যন্ত আবেদন করেছে ১৫ লাখ ১৯ হাজার শিক্ষার্থী। আমরা ধারণা করছি, আরও এক থেকে দেড় লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করবে। এর বাইরে মেডিক্যাল টেকনোলজি, নার্সিং, পলিটেকনিকে দুই থেকে আড়াই লাখ শিক্ষার্থী ভর্তি হবে। আমাদের হাতে যেহেতু সময় আছে, তাই সময় বাড়ানো হয়েছে। তবে, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে অন্য সব কাজ ঠিকমতোই হবে বলে জানান তিনি।জানা গেছে, এবারও ডিজিটাল লটারির মাধ্যমে কলেজ পাবেন শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনঃনিরীক্ষার আবেদন করবে তারা ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলেও ফল পরিবর্তনকারীরা ২২ ও ২৩ জানুয়ারি আবেদন করতে পারবে। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
বোর্ড আরও জানায়, ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। সিলেকশন নিশ্চিত না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: