- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
সোমবার থেকে মিলবে সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আজ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আবারও তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর সাত কলেজের তিনটি ইউনিটের ২৬ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় এক লাখ। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য আবেদন করেছেন ৩০ হাজারের বেশি, বাণিজ্য অনুষদে আবেদন করেছেন ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান অনুষদের আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ভর্তির আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।
আগামি ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা।এরপর ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ও ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: