- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- রাতে ফোন ব্যবহারের সময় ‘ডার্ক মোড’ অন করা চোখের জন্য কতটা নিরাপদ?
- দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন গোবিন্দ
- ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী
- বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা
- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
লকডাউনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণায় মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বুধবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
মাউশি বলছে, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধসংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: