- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
‘আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে। নতুন বাজেট হবে করোনা মোকাবেলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের বাজেট। আগামী বাজেট হবে সাধারণ মানুষের বাজেট।
আজ বুধবার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেবে। কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটি আমরা কন্টিনিউ (অব্যাহত) রাখব। যতদিন দেশের অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ থাকবে, ততদিন এ সুযোগ দেওয়া হবে।
এর আগে গত ২৪ মার্চ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কি-না, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানাবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: