- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ড
- ৩ বছর পর রাজের সাথে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি
- কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ
- ৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা
- ডায়াবেটিস আক্রান্তরা কি সফেদা খেতে পারবেন, জেনে নিন
- সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না: প্রধান উপদেষ্টা
- চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা
- পিএসএল খেলতে মোস্তাফিজুর রহমানকে এনওসি দিচ্ছে বিসিবি
- ফরিদপুর-২ : শামা ওবায়েদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
- খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের
চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা
চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: