ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

27 November 2025, 6:01:54

বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় পতন হয়েছে। দুই সপ্তাহের সর্বোচ্চ দামের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলতে শুরু করায় এবং মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজারে প্রভাব পড়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ড ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৪৫.০৮ ডলারে পৌঁছেছে। এছাড়াও ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৬ শতাংশ কমে ৪,১৪০.৮০ ডলারে নেমেছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের এমডি ব্রায়ান ল্যান বলেন, “বুধবারের উত্থানের পর বিনিয়োগকারীরা মুনাফা নিচ্ছেন। ফেডের পরবর্তী পদক্ষেপ এখনও পরিষ্কার নয়, তাই স্বর্ণ বর্তমানে সমন্বয়ের পর্যায়ে রয়েছে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেডের সুদের হার কমানোর সময় এবং মাত্রা নিয়ে অমীমাংসিত মতভেদ থাকায় বিনিয়োগকারীরা নীতিগত অনিশ্চয়তা থেকে রক্ষার জন্য সুইপশন ও ওভারনাইট রেট-সম্পর্কিত ডেরিভেটিভসে ঝুঁকছে। নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা শ্রমবাজারের দুর্বলতা বিবেচনা করে ডিসেম্বরেই সুদের হার কমানো যুক্তিসংগত হতে পারে মন্তব্য করেছেন।

এদিকে, বাজারে অন্যান্য ধাতুর দামও পরিবর্তিত হয়েছে। রূপার দাম ০.৯ শতাংশ কমে ৫২.৮৯ ডলার, প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে ১,৪০৯.৮৭ ডলার এবং প্লাটিনামের দাম ১.৪ শতাংশ বেড়ে ১,৬১১.০৪ ডলারে পৌঁছেছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: