ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

সূচকে বড় উত্থান, ১১০০ কোটির ঘরে লেনদেন

25 August 2025, 5:51:19

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়ছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৮৪টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: