- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
- প্রোটিন হিসেবে ডিম-টমেটোর সালাদ কতটা কার্যকর?
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
ভরিতে সোনার দাম বাড়ল ২ হাজার ৪০৩ টাকা
চার দফা বেড়ে একবার কমার পর ফের দেশের বাজারে বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বিকেল পর্যন্ত দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। যা মাত্রই গতকাল ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। দুই দিনের মধ্যে নতুন করে দাম বাড়ানো হলো।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে এক লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৬৮০ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: