ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

ভারত থেকে এলো আরও ১০,৮৫০ টন চাল

4 April 2025, 10:15:01

ভারত থেকে ১০ হাজার ৮৫০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে এই চাল এসেছে।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়। এরমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৬ হাজার ৭৬৯ টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: