- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
ঈদে যেসব ব্যাংকে নতুন নোট মিলবে ৩১ মার্চ থেকে
রোজার ঈদ সামনে রেখে আগামী ৩১ মার্চ থেকে বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন ছাড়া সাধারণ মানুষ ৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট বদল করতে পারবেন।
বিবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হবে না। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।
সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের বখশিশ দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: