- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়াল
বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিনছে বাংলাদেশ ব্যাংক। এর প্রতিফলন ঘটেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৪৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার ডলারে (বিপিএম৬)।
আর গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়াল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৬৮২ কোটি ১৭ লাখ ২০ হাজার ডলারে। রিজার্ভের এ হিসাবের মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলের ডলারও রয়েছে।
দুই সপ্তাহে নিট রিজার্ভ বাড়ল ২২৭ কোটি ৯১ লাখ ৫০ হাজার ডলার (বিপিএম৬)। দুই সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার ডলার (বিপিএম৬)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। রিজার্ভ বাড়াতে গত কয়েকদিনে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ইসলামী ব্যাংকের কাছ থেকে ২০ কোটি ডলারসহ কয়েকটি ব্যাংক থেকে মোট ৩০ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।
গত ১২ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন দেয়। দুদিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: