- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
আজ থেকে নতুন দামে মিলবে সয়াবিন ও চিনি
দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ও কেজিতে চিনির দাম পাঁচ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রবিবার(১৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয়। এরপর বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনও চিনির দাম কমানোর ঘোষণা দেয়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা।
এদিকে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি হবে ১৩০ টাকায়, যার আগের দর ছিল ১৩৫ টাকা। এ ছাড়া প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে কমে ১৩৫ টাকায় বিক্রি হবে। আজ সোমবার (১৪ আগস্ট) থেকে এই দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: