ইন্টারনেট
সর্বশেষ
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

ডলারের বিপরীতে রুপির মান কমল

13 August 2023, 5:49:32

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে। এশিয়ার অন্যান্য কারেন্সির মূল্যমানও হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) মার্কিন ডলারের রুপির দাম কমেছে শূন্য দশমিক ১৬ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের দর স্থির হয়েছে ৮২ দশমিক ৮৪৫০ ভারতীয় রুপিতে। সবমিলিয়ে চলতি সপ্তাহে ভারতের মুদ্রার দরপতন ঘটেছে শূন্য দশমিক ১২ শতাংশ।

একই কার্যদিবসে কোরিয়ান মুদ্রা ওনের অবনমন ঘটেছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। ইউএস ডলারের বিপরীতে এশীয় মুদ্রাগুলোর মধ্যে যার সবচেয়ে বেশি পতন হয়েছে। সেই সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। গত ১ মাসের মধ্যে তা সর্বনিম্নে নেমে গেছে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে। পাশাপাশি সুদের হার বাড়িয়ে যেতে পারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। মূলত এ কারণে ডলার ও রুপির মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। মতিলাল ওসওয়াল ফিন্যান্সিয়াল সার্ভিসের ফোরেক্স ও হার গবেষক গৌরাঙ সোমাইয়া আশা করেন, আগামী সপ্তাহে ডলারের দাম থাকতে পারে ৮২ দশমিক ৬০ থেকে ৮৩ দশমিক ০৫ রুপির মধ্যে। এসবিএম ব্যাংক ইন্ডিয়ার ট্রেজারি প্রধান মন্দর পিতালে বলেন, রুপি হচ্ছে এমন একটি মুদ্রা যা আমদানি মূল্যস্ফীতি অনুসরণ করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: