ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংকের শাখা

4 May 2023, 11:27:08

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ মে) সরকারি ছুটি। তবে হজ ব্যবস্থাপনার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

আগামী ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ সময় রাত পৌনে ৪টায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: